জামিন পেলেন কলকাতার জনপ্রিয় নায়ক তাপস পাল

0
842

রোজভ্যালি-কাণ্ডে ১ বছর ১ মাস পর জামিন পেলেন কলকাতার জনপ্রিয় নায়ক তাপস পাল। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) মামলার শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন কটক আদালত। এক কোটি টাকার ব্যক্তিগত বণ্ডে তাপসের জামিন মঞ্জুর হয়। সেই সঙ্গে দেয়া হয়েছে একাধিক শর্ত। ভারতে বেআইনি অর্থ লগ্নি সংস্থার বিরুদ্ধে করা মামলায় ২০১৬ সালের ৩০ ডিসেম্বর গ্রেফতার হন তাপস পাল।

Advertisement

তৃণমূলের এই সাংসদ খাতায়-কলমে জেলে থাকলেও ভুবনেশ্বরের হাসপাতালে ভর্তি ছিলেন। সিবিআই জানায়, তাপস সাংসদ হয়েও রোজ ভ্যালির ডিরেক্টর হিসেবে নিয়মিত বেতন পেতেন। সাংসদ প্যাডে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে রাজ্যের অন্যান্য লগ্নি সংস্থার বিরুদ্ধে অভিযোগ করলেও রোজ ভ্যালির নাম করেননি। উল্টো সাংসদ-পদ ব্যবহার করে রোজ ভ্যালিকে নানান সুযোগ-সুবিধা পাইয়ে দিয়েছেন। রাজনৈতিক নেতাদের সঙ্গে রোজ ভ্যালির যোগাযোগের মাধ্যম ছিলেন তাপস।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here