জামিন নামঞ্জুর , ৬ দিনের রিমান্ডে সাহেদ

0
410

পল্লবী থানার প্রতারণা ও চেক জালিয়াতির মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Advertisement

বুধবার ঢাকা মহানগর হাকিম মো. মাসুদ উর রহমানের আদালত এই আদেশ দেন।

সাহেদকে আদালতে হাজির করে ১০দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। সাহেদের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

উল্লেখ্য, করোনা পরীক্ষা না করে ভুয়া সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন অভিযোগের মামলায় গত ১৫ জুলাই গ্রেফতার হন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here