জামায়াত-শিবিরের ২০০ কারা নির্যাতিত নেতাকর্মীকে নিয়ে ইফতার

0
1363

জামাল উদ্দিন স্বপন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শাখার বিভিন্ন সময়ে জেল,জুলুম,বন্দীদের মধ্যে মুক্তিপ্রাপ্তদের উদ্যোগে ২১ জুন বুধবার পৌর সদরের একটি হোটেলে ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নাঙ্গলকোট দক্ষিণ উপজেলা আমীর আবদুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আমীর আবদুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট এজেএম ছালেহ উদ্দিন খোন্দকার। বক্তব্য রাখেন-কারা নির্যাতিতের মধ্যে নাঙ্গলকোট উত্তর উপজেলা আমীর মাওলানা এস এম মহিউদ্দিন, সাবেক পেরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাংবাদিক শহিদ উল্লাহ মিয়াজী, রায়কোট ইউনিয়ন উত্তর চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল মালেক মোল্লা, মাস্টার সাইফুল্লাহ, আবদুল মোতালেব, রিপন মোল্লা, ছায়েদুল হক,আবদুল হান্নান, সাপ্তাহিক সবুজপত্র সম্পাদক জামাল উদ্দিন স্বপন ও সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন প্রমুখ। মাহফিল পরিচালনা করেন মাওলানা ইউসুফ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here