জয়নাল আবেদীন ॥ গত ২০ মার্চ ২০১৭ ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী ঠান্ডু নামে এক প্রতারক মেলান্দহে সদর চিশতিয়া মার্কেটের সম্মুখে এক মহিলাকে ভয়-ভিতি দেখিয়ে নিজেকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে অর্থ নেওয়ার পায়তারা চালানোকালে মেলান্দহ থানা পুলিশের ডিএসবি আলহাজ্ব মোঃ হাবিব পাশেই অবস্থান করা কালে ভুয়া ডিবি’র প্রতারণার দৃশ্য ডিএসবি হাবিবের চোখে পড়ে যায়। ডিএসবি হাবিবের প্রশ্নে ভুয়া ডিবি পুলিশ ঠান্ডু সঠিক জবাব দিতে ব্যর্থ হওয়ায় তাকে মেলান্দহ থানা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ভুয়া ডিবি পুলিশ ঠান্ডু জামালপুর জেলা মাদারগঞ্জ উপজেলার ২নং কড়ইচূড়া ইউনিয়নের বাগুলের গড় গ্রামের আব্দুল জলিল ফকিরের পুত্র ভুয়া ডিবি পুলিশ ঠান্ডু ফকির। তার বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা রুজু করা হয়। উক্ত মামলার আইও এসআই আবুল কাশেম। যাহা মামলা নং- ২১, ধারা ৩৮৫, ৪১৯, ৪৭০, ৫০৬ মোতাবেক পরদিন ভুয়া ডিবি পুলিশ ঠান্ডুকে জামালপুর কোর্টে সোপর্দ করেন বলে মেলান্দহ থানা অফিসার ইনচার্জ মাজহারুল করিম জানান। এখানে সুধী মহলের প্রশ্ন হয়ে দাড়িয়েছে- এই ভুয়া ডিবি পুলিশের সাথে আরও ভুয়া ডিবি পরিচয়দানকারী ব্যক্তি জড়িত আছে কি না তা জনস্বার্থে খতিয়ে দেখার বিশেষ প্রয়োজন হয়ে পড়েছে। #
