জামাই’র হাতে শ্বাশুড়ি খুন

0
526

মোঃ মনিরুজ্জামান মনির: দুমকি উপজেলার মুরাদিয়ার ৩ নং ওয়ার্ডে নিজ জামাই জামাল হোসেন (৩৫) এর হাতে মোমেলা খাতুন (৫৫) খুন হয়েছে। ১৩/৬/২০২১ রাত আনুমানিক ২ ঘটিকায় এ ঘটনা ঘটে। মোমেলা খাতুনের স্বামী কাঞ্চন গাজী জানান রাত আনুমানিক ১২ টার সময় তার স্ত্রী’ র সাথে বাকবিতন্ডা হলে আমি থামাতে গেলে আমাকে কিল ঘুসি মারলে আমি বাইরে নেমে ছেলের ঘরে যাই, কিছুক্ষণ পরে ডাকচিৎকার শুনে জানালা দিয়ে দেখি আমার স্ত্রীকে এলোপাতাড়ি কোপাচ্ছে, এতে তাঁর হাত,পা এবং গলায় গুরুতর জখম হয়। গুরুতর জখম অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিেকলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

ঘাতক জামাল হোসেনের পিতার নাম আঃ রহিম, গ্রাম- ধনাইয়া,পোঃ আশ্রাবপুর,উপজেলা – কচুয়া,জেলা- চাঁদপুর।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসানের নেতৃত্ত্বে ঘাতক জামাল কে গ্রেফতার করছে দুমকি থানা পুলিশ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here