হযরত নু‘মান ইবনে বশীর (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূলুল্লাহ (সা:) আমাদের কাতার সোজা করে দিতেন। একদিন তিনি বেরিয়ে দেখলেন, জৈনিক ব্যক্তি জামাআতের কাতার থেকে বুক সম্মুখে বের করে দাঁড়িয়ে আছে। তখন তিনি বললেন: তোমরা অবশ্যই তোমাদের কাতার সোজা রাখবে নতুবা আল্লাহ তোমাদের চেহারা পাল্টে দিবেন। ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: হযরত নু‘মান ইবনে বশীর (রা:) কর্তৃক বর্ণিত হাদিসটি হচ্ছে হাসান ও সহীহ।
(তিরমিযী শরীফ-হাদিস নং-২২৭)
আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের দাওয়াত পৌছে দিবো। নিজে হাদিসের আমল করবো।

