জাতীয় সংসদের অফিসিয়াল বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের  প্রেসিডেন্টের সাথে স্বাক্ষাত

0
344

বিশেষ প্রতিনিধি: জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের অফিসিয়াল বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছেন। তিনি বলেছেন,তা না হলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে বংগভবনে সৌজন্য সাক্ষাতে তিনি এ মত দিয়েছেন।

Advertisement

পাশাপাশি রওশন এরশাদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সব দলের সঙ্গে আলোচনার বিষয়টিও রাষ্ট্রপতির কাছে তুলে ধরেছেন।

জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবং সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা বৈঠকের পর বঙ্গভবন থেকে বের হয়ে গনমাধ্যমকে এসব কথা জানান।

তিনি বলেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে সব দলের সঙ্গে আলোচনার বিষয়টি নিয়ে কথা বলবেন বলে তাঁদের জানিয়েছেন।

আজ রোববার দুপুর ১২টার দিকে বঙ্গভবনে রওশন এরশাদ এর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সাথে স্বাক্ষাৎ করেন। চার সদস্যের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন মসিউর রহমান, রাহগীর এরশাদ।  বঙ্গভবনে তারা প্রায় এক ঘণ্টা অবস্হান করেন। মসিউর রহমান জানিয়েছেন, তাঁরাই রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়েছিলেন।

মসিউর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, রাষ্ট্রপতিকে রওশন এরশাদ বলেছেন সংবিধান অনুযায়ী সময়মত  নির্বাচন  না হলে দেশে সাংবিধানিক সংকট দেখা দিবে । যথাসময়ে নির্বাচন করতে সহযোগিতা করার জন্য তাঁরা প্রস্তুত আছেন।

এদিকে রাষ্ট্রপতি বলেছেন, সরকার ও নির্বাচন কমিশন যথাসময়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করবে।

মসিউর রহমান বলেন, যদি সম্ভব হয়, যে সকল দল তফসিলের বিরোধিতা করছে, তাদের সঙ্গে রাষ্ট্রপতি আলোচনা করতে পারেন কি না, সে বিষয়টিও আলোচনায় তুলেছেন রওশন এরশাদ। রাষ্ট্রপতি বলেছেন, এ বিষয়ে  তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।

এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ১৪ অক্টোবর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

দলটির শীর্ষ এই দুই নেতার বিরোধ দীর্ঘ দিনের। দলের নিয়ন্ত্রণ নিয়ে তাদের নির্বাচনের আগে আরো প্রকট হচ্ছে বলে জানিয়েছেন অনেক নেতা।

গতকাল শনিবার রওশন এরশ্দ নির্বাচন কমিশনকে একটি  চিঠি দিয়েছেন বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। তাঁর সেই চিঠি বলা হয়েছে, জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে মহাজোট থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ  গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে।

একইদিন জিএম কাদেরের পক্ষে নির্বাচন কমিশনে পৃথক চিঠি দেওয়া হয়েছে। তাতে জাতীয় পার্টির মনোনয়ন দেওয়া ও দলীয় প্রার্থীর মনোনয়নপত্র স্বাক্ষরের ক্ষমতা জিএম কাদেরের বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, এরশাদের জীবিতাবস্হায়ও রওশন এরশাদের প্রায়ই মতোবিরোধ লক্ষ করা যেতো।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here