জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বেসিক ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

0
570

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বেসিক ব্যাংক লিমিটেডের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার (২৫ আগস্ট, ২০১৯) মতিঝিল সেনাকল্যাণ ভবনে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান, এমপি। বিশেষ অতিথি ছিলেন বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলাউদ্দীন এ মজীদ, পরিচালক বেগম পরাগ, হাসান মাহমুদ, এফসিএ এবং মোঃ মামুন-আল-রশীদ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

Advertisement

বক্তারা বঙ্গবন্ধুর বর্নাঢ্য কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং ১৫ আগস্টে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও সকলের মাগফেরাত কামনা করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু পরিষদ, বেসিক ব্যাংকের সভাপতি শংকর তালুকদার এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারেক। অনুষ্ঠানে ব্যাংকের সর্বস্তরের কর্মকতা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here