জাতীয় ভোক্তা ফাউন্ডেশন উদ্যোগে গাজীপুরে ভোক্তা অধিকার দিবস পালিত

0
490

জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন গাজীপুর জেলার উদ্যোগে গাজীপুরের ভবানীপুরে আন্তর্জাতিক ভোক্তা অধিকার দিবস পালন করা হয়। গাজীপুর জেলা জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন সভাপতি জনাব আতিকুর রহমানের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলমগীর ওয়েছি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস এম আমজাদ হোসেন সোহেল,  সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলী, সহ সভাপতি মোঃ শাহাদাত হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক মোঃ বাদল মিয়া, শ্রীপুর উপজেলা সভাপতি হাজী সিরাজুল ইসলাম মহিলা বিষয়ক সহ সম্পাদক মোছাঃ বিলকিস আক্তার সংগঠনের বিভিন্ন নেতা কর্মীরা এ সময় উপস্হিত ছিলেন। এস এম আমজাদ হোসেন সোহেল এর সঞ্চালনায় সভাপতির বক্তৃতায় জনাব আতিকুর রহমান দ্রব্য মুল্যের উর্ধগতি নিয়ে সমালোচনা করে চরম হতাশা প্রকাশ করেন। এসময় তিনি জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সভাপতি জনাব এস এম মোর্শেদ সাহেবের পক্ষ থেকে দ্রব্য মুল্য রোধে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের দাবী জানান সরকারের কাছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here