জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা মহানগরের বাজার তদারকিঃ বিভিন্ন অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ১.১৫ লক্ষ টাকা জরিমানা

0
1542

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের 3টি মোবাইল টিমের নেতৃত্বে ঢাকা মহানগরের মিরপুর ও শেরেবাংলা নগর এলাকায় আজ বাজার তদারকি করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আফরোজা রহমান কর্তৃক বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিমের সাথে ঢাকা মহানগরীর শেরেবাংলা নগর এলাকায় ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে শাহাবুদ্দিনের মাংসের দোকানকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে ফাস্ট মেডি পয়েন্টকে ১০,০০০/- (দশ হাজার) টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য/ইফতার তৈরী/বিক্রয়ের অপরাধে নওজ কিচেনকে ৩৫,০০০/- (পয়ত্রিশ হাজার) টাকাসহ মোট ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শাহনাজ সুলতানার নেতৃত্বে ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়ের  অপরাধে এস ও এস ফার্মেসীকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য/ইফতার তৈরী/বিক্রয়ের অপরাধে প্লাবন প্রত্যাশা বেকারীকে ১০,০০০/- (দশ হাজার) টাকা ও পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে এল এম এন্টারপ্রাইজকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকাসহ মোট ১৫,০০০/- (পনের হাজার) জরিমানা আরোপ ও আদায় করা হয়।আজকের ৩টি বাজার তদারকির মাধ্যমে ৬টি প্রতিষ্ঠানকে মোট ১,১৫,০০০/- (এক লক্ষ পনের হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও ঢাকা সিটি কর্পোরেশনের প্রতিনিধি এসব তদারকি কার্যে সহায়তা প্রদান করেন তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়েছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here