বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়, বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়ের ১৯ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগর, চট্টগ্রাম, খুলনা, পাবনা, ঝিনাইদহ, মানিকগঞ্জ, বগুড়া, কুষ্টিয়া, কুমিল্লা, বরিশাল, গাইবান্ধা, ময়মনসিংহ, নাটোর, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা ও টাঙ্গাইলে আজ বাজার তদারকি করা হয়। ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শাহনাজ সুলতানার নেতৃত্বে ঢাকা মহানগরীর বারিধারা এলাকায় বাজার তদারকি পরিচালনা করা হয়। বাজার তদারকিকালে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ বিক্রয়ের অপরাধে মাস্টার গার্ডেনিয়াকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আরোপ করা হয়
এছাড়া দেশব্যাপী ১৮টি জেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরী, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, পরিমাপে কারচুপি, দৈর্ঘ্য পরিমাপের কার্যে ব্যবহৃত পরিমাপক ফিতা বা অন্য কিছুতে কারচুপি, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ৪৯টি প্রতিষ্ঠানকে ৪,৮৩,৫০০/- (চার লক্ষ বিরাশি হাজার পাঁচশত) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে অদ্য ৩০ মে ২০১৮ তারিখে ৫০টি প্রতিষ্ঠানকে মোট ৫,৩২,৫০০/- (পাঁচ লক্ষ বত্রিশ হাজার পাঁচশত) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও জেলা পুলিশ, বাজার কর্মকর্তা, স্যানেটারী ইন্সপেক্টর এবং ক্যাব এসব তদারকি কার্যে সহায়তা প্রদান করেন। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়েছে।

