জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান বুলুর ইন্তেকালে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির শোক

0
956

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও নীলফামারী জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মাহবুব আলী বুলুর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য এলজিআরইডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এমপি এবং

Advertisement

সেক্রেটারী ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এসএম ফখর-উজ-জামান জাহাঙ্গীর এবং রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সেক্রেটারী ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম ইয়াসির।
এক যৌথ শোক বার্তায় তারা বলেন, জাতীয় পার্টির রাজনীতিতে বুলু সব সময় ছিলেন সোচ্চার ও আদর্শের প্রতীক। তার ইন্তেকালে জাতীয় পার্টি একজন মহানুভব সংগঠক হারালেন। শোক বার্তায় তার রুহের মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন নেতৃবৃন্দ।
উল্লেখ্য শনিবার রাতে আমেরিকার নিউইয়র্কে মাহবুব আলী বুলু ইন্তেকাল করেন। এসময় তার বয়স হয়েছিল ৬৪ বছর।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here