জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে …প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক

0
723

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে আর তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগোপযোগী দিকনির্দেশনায়  সরকার মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষে কাজ করছে। এর ফলে দেশে উন্নয়নের একটি শক্তিশালী ধারা সৃষ্টি হয়েছে।

Advertisement

 

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ যশোরের কেশবপুরে গৌরিঘোনা ইউনিয়নের ভরত ভায়নায় স্থানীয় জনগণের সঙ্গে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে যশোরের পিপি রফিকুল ইসলাম পিটু, কেশবপুর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু,  সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিক বিপুল, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন, সুফলাকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুস সামাদ প্রমুখ উঠান বৈঠকে বক্তৃতা করেন।

প্রতিমন্ত্রী বলেন, কেশবপুরে ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে গেছে। যারা বিদ্যুত সংযোগ নিতে পারেনি তাদের জন্য সৌরবিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। ফলে রাতে ছেলেমেয়েরা নির্বিঘ্নে পড়াশোনা করতে পারছে।আইনশৃৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি হওয়ায় জনগণ শান্তিতে জীবনযাপন করতে পারছে। প্রতিমন্ত্রী এসময় মেয়েদের বাল্যবিবাহ না দেবার জন্য মায়েদের প্রতি আহবান জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here