জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আইইবির নেতাদের শ্রদ্ধা

0
410

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) নেতারা।

Advertisement

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

পরে আইইবি ঢাকা কেন্দ্র এবং বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের পক্ষ থেকেও জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং আইইবির সাবেক প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর, আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুল হুদা, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু), আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুজ্জামান, প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, প্রকৌশলী এসএম মনজুরুল হক মঞ্জু, আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোল্লা মোহাম্মদ আবুল হোসেন, সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তরা বলেন, আইইবি দেশের প্রকৌশল শিক্ষার মানোন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ সাধন, প্রকৌশলীদের উন্নয়নে অতীতের ধারাবাহিকতা ধরে রেখে কাজ করে যাবে। একই সঙ্গে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে এবং সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় কাজ করবে। তারা বলেন, প্রকৌশলীরা তাদের মেধা দিয়ে সবসময় দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here