জাতির পিতার জন্ম বার্ষিকী উপলক্ষে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

0
851

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতী শিশু দিবস উদযাপন উপলক্ষে গতকাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভা, ও দোয়া অনুষ্ঠানের আয়াজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর পরিচালক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. কাজী শহীদুল আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইবিএফ এর ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, ইসি চেয়ারম্যান ডা. তানভীর আহমদ,সদস্য মো: কামরুল হাসান, প্রফেসর ড. মোহাম্মদ ফসিউল আলম, সৈয়দ আবু আসাদ, আইবিএফ সদস্য ও  ইসলামী  ব্যাংক বাংলাদেশ লি. এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা। আইবিবিএল-এর পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো: জয়নাল আবেদিন, সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী।

Advertisement

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইবিএফএর জিএম মো: ছালেহ্ ইকবাল, মো: আব্দুস সামাদ, সিনিয়র কনসালটেন্ট এন্ড ডাইরেক্টর রেফারেল ল্যাব প্রফেসর ডা. তারেক আল নাসের, ট্রেনিং কো-অর্ডিনেটর ডা. মোজাম্মেল হোসেন খান।

অনুষ্ঠানে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।  

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here