জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কালিয়াকৈর উপজেলা পুর্নাঙ্গ কমিটি ঘোষণা

0
502

মোছাঃ শিমলী বেগমকে সভাপতি ও মোঃ বেলাল হোসাইনকে সাধারণ সম্পাদক করে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কালিয়াকৈর উপজেলা পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ২ জুন ২০২১ বুধবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ বাহারানে সুলতান বাহার ২১ সদস্য বিশিষ্ট কালিয়াকৈর উপজেলা পূর্ণাঙ্গ কমিটি, গাজীপুর অনুমোদন করেন। অনুমোদনকালে মোঃ বাহারানে সুলতান বাহার বলেন, “গার্মেন্টস কর্মীরা মাথার ঘাম পায়ে ফেলে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন। অথচ সেই গার্মেন্টস শ্রমিকরা অনেক ক্ষেত্রে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমি প্রত্যাশা করি নবগঠিত কালিয়াকৈর উপজেলা কমিটি কালিয়াকৈর উপজেলার গার্মেন্টস শ্রমিকদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যেকোন ধরণের অন্যায়-অবিচার ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে।”
জীবনের ঝুঁকি নিয়ে করোনাকালীন সময়ে কাজ অব্যাহত রাখায় গার্মেন্টস শ্রমিকদের ২০% ঝুঁকিভাতা প্রদানের দাবি জানিয়েছে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। একই সাথে গার্মেন্টস শ্রমিকদের বাৎসরিক ৫% ইনক্রিমেন্ট বন্ধে বিজিএমইএ ও বিকেএমইএ’র প্রস্তাব বাতিলের দাবি জানায় সংগঠনটি।

২১ সদস্য বিশিষ্ট কালিয়াকৈর উপজেলা পূর্ণাঙ্গ কমিটির বাকি সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ আশরাফুল আলম (রিপন), মোঃ শিপন প্রধান মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, মোঃ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ তাছির মাহামুদ,

Advertisement

সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল শেখ, অর্থ সম্পাদক মোঃ আঃ আলিম, সহ অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলি, দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান (মিন্টু), সহ দপ্তর সম্পাদক মোঃ কাওছার আলি,

প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সুজন মিয়া, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ নাঈমা বেগম,

সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ শোভা, কার্যকরী সদস্য মোঃ হিরন আলি, মোঃ মিনারুল, মোছাঃ শান্তনা, মোঃ শাহারুল, মোঃ মামুন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here