জলাশয় রক্ষায় কিছু দূর পর কালভার্ট তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

0
434

জলাশয় রক্ষায় বেশি বেশি বা কিছু দূর পরপর কালভার্ট তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন তিনি। সভা শেষে দুপুরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।

Advertisement

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘জলাশয় বা জলমগ্ন এলাকায় যেসব সড়কের কাজ করা হবে, সেখানে অনেক বেশি কালভার্ট রাখতে হবে। প্রাকৃতিক কিছু খাল আছে, সেসব খাল তো রাখবোই, উনি (প্রধানমন্ত্রী) বলেছেন আরও বাড়তি বা কিছু দূর পরপর একটা করে কালভার্ট করবেন। যাতে পানি ও মাছ অবাধে চলতে পারে।’

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘ওই এলাকায় (হাওর অঞ্চলের) যেসব আদিম গাছগাছালি আছে সেগুলো রক্ষা করতে হবে। প্রাকৃতিক বৈচিত্র্য যা আছে, প্রাণিজ জলজ বৃক্ষ রক্ষা করতে হবে। জীববৈচিত্র্য সুরক্ষা করতে হবে।’

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here