জলাতন্ক রোগে আক্রান্ত গরুর মাংস বিক্রি দায়ে দোকান বন্ধ

1
1491

হাটহাজারীতে জলাতন্ক রোগে আক্রান্ত গরুর মাংস বিক্রি দায়ে হাচি মিয়া দোকান বন্ধ করেন ইউএনও রুহুল আমিন। হাটহাজারী কাঁচাবাজারে জলাতন্ক রোগে আক্রান্ত গরুর মাংসে বিক্রি দায়ে হাচি মিয়া দোকান বন্ধে করেন ভ্রাম্যমান আদালত।

Advertisement

 

শনিবার (২৭ এপ্রিল) বিকাল ৪ টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন হাটহাজারী কাঁচাবাজারের গরু মাংস বিক্রেতা হাচি মিয়া। কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে গরু যখন মৃতপ্রায়, তখন হাচি মিয়া মালিক কে উদ্ধারে এগিয়ে আসেন। রোগাক্রান্ত এ গরু কিনে নেন ১২ হাজার টাকায়। মাংসও বিক্রি হচ্ছিল দেদারসে। জনগণের সাথে এমন প্রতারণার কারণে কাঁচা বাজারে হাচি মিয়ার দোকান বন্ধ করে দেয় ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালতের কথা শুনে বাকি ১০ কেজি নিয়া উধাও হাচি মিয়া ও তার কর্মচারী। প্রানী সম্পদ অফিস চিকিৎসা করে বলে দিয়েছে এ গরু আরোগ্য করা সম্ভব না। ক্রেতাদের সাথে এরকম জঘন্য প্রতারণার কারণে তার দোকান বন্ধ করার পাশাপাশি সে আর দোকান বসাতে পারবেনা কাঁচা বাজারে এই ব্যাপারে জানতে চাইলে রুহুল আমিন জানান, হাটহাজারী কাঁচাবাজারের মাংস বিক্রেতা হাচি মিয়া ও তার কর্মচারী খালেক ১২ হাজার টাকায় জলাতঙ্ক রোগাক্রান্ত গরু কিনে নেয়। এর মধ্যে দালালের ভাগে পড়েছে দুই হাজার টাকা। গরুটি জবাই করে ৪২ কেজি মাংস পাওয়া যায়। অভিযান চালানোর আগ পর্যন্ত ৩২ কেজি মাংস বিক্রি হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here