কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। তারা হলেন, ওই গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে খোরশেদ আলম (৪৫) ও আবদুস সোবহানের ছেলে শানু মিয়া (৬০)।
আজ শনিবার সকালে শিদলাই গ্রামে এ ঘটনা ঘটে। ব্রাহ্মণপাড়া থানার ওসি শাহজাহান কবির জানান, দু’জনের মৃত্যু ছাড়াও এ ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন। তাদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

