জন্মদিনে কোনো আয়োজন নেই মেহজাবিনের

0
2909

কোনো শুটিং নেই আজ। তবুও বিশেষ কোনো আয়োজন নেই মেহজাবিন চৌধুরীর। আজ তার জন্মদিন। দিনটিকে একেবারে সাদামাটাভাবেই পালন করবেন বলে জানিয়েছেন তিনি। পরিবারের সঙ্গে দিনের পুরোসময় কাটাতে চান। যদিও দিনের কোনো এক অংশে বন্ধু-বান্ধবদেরও সময় দেবেন তিনি। নিজের জন্মদিন প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘জন্মদিনে সবার কাছে দোয়া চাই, যেন সব সময় ভালো থাকি, সুস্থ থাকি। দর্শকের কাছে অনুরোধ করব আমাদের দেশে অনেক ভালো ভালো গল্পের নাটক হয়। সেসব নাটক যেন একটু সময় নিয়ে দেখেন। আমি, আমরা প্রত্যেকেই দর্শকের ভালোলাগার মতো নাটকেই কাজ করার চেষ্টা করি। দর্শকের জন্যই আমরা।’

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here