জনবান্ধব আওয়ামীলীগ সরকার আমলে দেশ এবং জাতির উনয়ন হয়েছে, আড়ানী পৌর আ’লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে পররাষ্ট প্রতিমন্ত্রী

0
605

ইঞ্জিনিয়ার আখতার রহমান, রাজশাহীঃ
আগের যে কোন সময়ের তুলনায় বর্তমান বাংলাদেশ আওয়ামীলীগ সরকার আমলে দেশ এবং জাতির উনয়ন হয়েছে । পরিবর্তন এসেছে বলেই পলিথিনের সেই ব্যবহার কমে গেছে। এখন ইফতারের প্যাকেট হয় কাগজের প্যাকেটে। সরকার মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করায় অনেকাংশে কমে গেছে মাদক। জনকল্যাণমুখী বাজেট ঘোষনা, ১৬ কোটি মানুষের ভাগ্য উন্নয়ন। গতকাল শুক্রবার (০৮-০৬-১৮) উপজেলার আড়ানী মনোমহনী উচ্চ বিদ্যালয় মাঠে পৌর আ’লীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন, বাঘা-চারঘাটের সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ¦ শাহরিয়ার আলম।

Advertisement

পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুজ্জামান শাহীদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠানে, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, আড়ানী পৌর মেয়র মুক্তার হোসেন, বাঘা থানা অফিসার ইন চার্জ (ওসি) রেজাউল হাসান, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবির, পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানা সহ আ’লীগ ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here