জনতা ব্যাংক লি: এর বিতর্কিত এমডি ঋন কেলেঙ্কারির সাথে জড়িত

0
1033

অপরাধ বিচিত্রা ডেস্কঃ
সামম্প্রতিক বছরগুলোতে ব্যাংকগুলোতে যেভাবে ভয়াবহ ঋন জালিয়াতি ও তসরুপ চলছে তা দেশ স্বাধীনের পর থেকে কোন বছর দেখা যায়নি। এক ব্যাকের পরিচালক অন্য ব্যাংক থেকে ঋন নেয়া ও তা ফেরত না দেয়া, একাধিকবার পুণ:পতশিল করা, ব্যবসা গুটিয়ে বিদেশে পালিয়ে যাওয়া যেন একটি চর্চায় পরিণত হয়েছে। একশত অসাধু ঋনগ্রহীতা শেষ করে দিচ্ছে দেশের অর্থনৈতিক চালিকা শক্তি ব্যাংকগুলোকে। ইতোমধ্যে জাতীয় সংসদে খেলাপি গ্রাহকদের একটি তালিকা প্রকাশিত হয়েছে। ব্যাংকের এক শ্রেনীর অসাধু কর্মকর্তাদের যোগসাজসে এমন সব ঘটনা ঘটছে যা উদ্বেগজনক। রাষ্ট্রায়াত্ব বৃহৎ ব্যাংক জনতা ব্যাংক লি:।

Advertisement

 

ব্যাংকটি জাহাজ নির্মান শিল্পসহ বিভিন্ন অসাধু গ্রাহকদেরকে উদার হস্তে ঋন বিতরন করেছে যা বর্তমানে আদায়যোগ্য অবস্থায় আর নেই। হলমার্ক কেলেঙ্কারিসহ বৃহৎ আকারের ঋন জালিয়াতির সময় জনতা ব্যাংকের বর্তমান এমডি ও সিইও আবদুস সালাম উপ মহা ব্যবস্থাপক হিসেবে দায়িত্বে ছিলেন। এসব অর্থ কেলেঙ্কারির সাথে তিনি জড়িত যা কোনভাবেই উপেক্ষা করার উপায় নেই। এমন একজন বিতর্কিত ব্যাক্তিকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে বহাল রাখা হয়েছে যার দরুন সাবেক ব্যাংকার ও অর্থনীতিবিদদের অনেক আপত্তি রয়েছে। তার আমলে জনতা ব্যাংক থেকে কোটি কোটি টাকা অনাদায়ী ক্ষেত্রে ঋন দিয়ে ব্যাংকটিকে ঝুঁকির মধ্যে ফেলে রাখা হয়েছে। তার অনিয়ম ও দুর্নীতির ব্যপারে অপরাধ বিচিত্রার তদন্ত অব্যহত আছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here