জনগণ যাতে দ্রুত ন্যায় বিচার পায়- রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

0
93

Advertisement

জান্নাতুল নাঈম সুরাইয়াঃ রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেন, “জনগণ যাতে দ্রুত ন্যায় বিচার পায় সেজন্য প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিমকোর্টকে প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে।”

১৮ অগাস্ট রবিবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের ৫ জন বিচারপতি সৌজন্য সাক্ষাৎকালে আহবান জানান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানায়, “নবনিযুক্ত প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের নতুন বিচারপতিদের অভিনন্দন জানান রাষ্ট্রপতি। এ সময় তিনি আশা প্রকাশ করেন মামলা জট কমানোর ব্যাপারেও প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।”

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অন্যান্য বিচারপতিগণ হল বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোঃ রেজাউল হক এবং বিচারপতি এস এম এমদাদুল হক।

সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে। প্রধান বিচারপতি জানায়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগেই সকল বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। বৈঠকে রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব নাসিমুল গনি এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন উপস্থিত ছিল।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here