জনগণ ক্ষমতায় দেখতে চায় জাতীয় পার্টিকে : এরশাদ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 14008

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (14008, 'post_views_count', '0')

0

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি সবচেয়ে জনপ্রিয় দল। জনগণ পরিবর্তন চায়, জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। গুম-খুনের আতঙ্কে অস্থির রাজনীতি। জনগণ হতাশ, আমরাও হতাশ ছিলাম। কিন্তু বিজয়ের মাসে জাতীয় পার্টির বিশাল জয় আমাদেরকে

Advertisement

নতুন সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আজ সোমবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, কেউ আমাদের সঙ্গে সুবিচার করেনি। আওয়ামী লীগ-বিএনপি কেউ আমাদের প্রতি সদয় ছিল না। এতো অত্যাচারের পর আমরা বেঁচে আছি কেন? জাতীয় পার্টি ফেক্টর কেন? কারণ আমরা মানুষের সঙ্গে অন্যায় করিনি। আমাদের হাতে রক্তের দাগ নেই। আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে চাই। তিনি বলেন, সুযোগ কাজে লাগানোর জন্য লড়াই করতে হবে। বিজয় ছিনিয়ে আনতে হবে। আমার উপর নির্যাতন করেছিলেন। বিনা চার্জে জেলে দেয়া হয়েছিল। এখন তাদের বিচার হচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে। আল্লাহ আছেন, তিনি কোনো অন্যায় মেনে নেন না। তার প্রমাণ আমরা পাব আগামী নির্বাচনে।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here