জঙ্গলেই মঙ্গল মাশরাফির

5
2242

শ্রীলংকার বিপক্ষে সিরিজ শেষ করেই প্রিমিয়ার লীগ খেলতে মাঠে নেমে পড়েছেন মাশরাফি মুর্তজা। আর টানা খেলতে গিয়ে কিছুটা ক্লান্ত তিনি। তাই নববর্ষ উপলক্ষে পাওয়া ছুটিতে কোলাহল ছেড়ে জঙ্গলে অবকাশ যাপন করলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করেন মাশরাফি। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কোলাহল ছেড়ে অবকাশে জঙ্গলে দুইটা দিন। জঙ্গলেই মঙ্গল।’এদিকে বাংলা নববর্ষের প্রথমদিনটা পরিবারের সঙ্গে কেটেছে মাশরাফির। ছেলে সাহেলকে দিয়ে নববর্ষের শুভেচ্ছাবার্তা দেশবাসীর কাছে পৌঁছে দেন তিনি। ‘এবার বৈশাখী ঝড়ে সে রুমাল উড়িয়ে দিও। বৈশাখী শুভেচ্ছা নিও। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।’
শ্রীলংকার সঙ্গে হওয়া প্রথম টি ২০ ম্যাচে টস করতে নেমে অবসরের ঘোষণা দেন টাইগার দলপতি ম্যাশ। তারপর থেকেই ক্রিকেটভক্তরা তাকে আবারও ফিরে আসার জন্য অনুরোধ করছে। তবে নিজের সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়ে এখন পর্যন্ত কিছু জানাননি মাশরাফি।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here