ছয় হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

0
520

চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকা থেকে ছয় হাজার পিস ইয়াবাসহ মো. সফিকুল ইসলাম (২৮) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার দুপুরে স্টেশন রোডের জেবিসি মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

গ্রেফতারকৃত সফিকুল ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার মোগড়া গ্রামের নুর ইসলামের ছেলে। র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মিমতানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ ওই মাদক বিক্রেতাকে গ্রেফতার করে। বিশেষ কৌশলে সে ব্যাগের ভেতরে এসব ইয়াবা রেখেছিল।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here