ছয় প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা

0
525

গোপালগঞ্জে অভিযান চালিয়ে পণ্যের মূল্য তালিকা না টাঙানোর দায়ে ছয় প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।শনিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান।

Advertisement

তিনি জানান, গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া বাজারে অভিযান চালানো হয়। এসময় ওই বাজারের দোকানে মূল্য তালিকা না টাঙানোর দায়ে ৬টি মুদি দোকানকে বিভিন্ন পরিমাণে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে জেলা বাজার কর্মকর্তা মো. আরিফ হোসেন, ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. মোজাহারুল হক বাবলু ও সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here