ছেলের প্রাণ গেল বাবাকে দেখে ফেরার পথে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 15143

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (15143, 'post_views_count', '0')

0

কারাগারে বন্দি বাবার সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে আশরাফুল ইসলাম নামের নয় বছরের এক শিশু। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় জেলার মুলাদী পৌর সদরের ডাক বাংলোর মোড়ে।

Advertisement

নিহত আশরাফুল পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের লিটন চৌকিদারের পুত্র। মুলাদী থানার ওসি মোঃ মতিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লিটন একটি মামলায় বরিশাল কারাগারে বন্দি রয়েছেন। শুক্রবার বাবার সঙ্গে দেখা করে আশরাফুল তার মায়ের সাথে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত ইজিবাইক থেকে পরে গুরুতর আহত হয়। মুমূর্ষ অবস্থায় শিশু আশরাফুলকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here