ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার

0
534

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহর ছেলে অনীক আজিজ স্বাক্ষরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ আজ রোববার ঢাকায় এমপি হোস্টেলে সাংসদের বাসা থেকে লাশটি উদ্ধার করে। সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ বলেন, তিনি ও তাঁর স্ত্রী আজ ভোরে সাতক্ষীরা থেকে ঢাকার বাসায় ফিরে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পান।

Advertisement

পরে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। অনীক সাংসদের একমাত্র ছেলে। এ ছাড়া তাদের একটি মেয়ে আছে। পুলিশ বাসা থেকে অনীকের ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন নিয়ে গেছে বলে জানান সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here