ছিনতাইকারীর টানাটানিতে শিশুর মৃত্যু

14
818

ছিনতাইকারীদের কবলে পড়ে কোলের শিশুকে হারালেন এক মা। আজ ভোরে ঢাকার গেন্ডারিয়া থানাধীন দয়াগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আকলিমা নামের ওই নারী তার ছ’মাসের শিশুকে নিয়ে রিকশা দিয়ে যাচ্ছিলেন। এ সময় তার ব্যাগ টান দিয়ে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। টানাটানিতে শিশু আরাফাত নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

Advertisement

 

আকলিমা সাংবাদিকদের জানান, আনুমানিক ভোর ছটার দিকে তিনি তার বোনের বাড়িতে যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েন। তার স্বামীর নাম শাহ আলম। তারা শরিয়তপুরের সখিপুরে থাকেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here