ছাত্র মামুন সাধারণ সম্পাদক ছাড়া লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটিতে সবাই অছাত্র

0
836

এস এম আওলাদ হোসেনঃ লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের ওপর আবারও ভর করেছে অছাত্র ও বিবাহিতরা। মঙ্গলবার (৫ জুন) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করেছেন। এতে হাসান মাহমুদ ইব্রাহীমকে সভাপতি ও আবদুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করে পূর্নাঙ্গ (আংশিক) কমিটি অনুমোদন করা হয়। সম্মেলন ছাড়াই প্রায় ৮ বছর পর বিবাহিত ও অছাত্রদের দিয়ে এ কমিটি ঘোষণা করায় একাংশের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ।

Advertisement

সভাপতি-সম্পাদকসহ ১১ জনের নাম ঘোষণা করা হলেও এরমধ্যে শুধু সাধারণ সম্পাদকসহ দুই জনের ছাত্রত্ব রয়েছে বলে জানা গেছে।খোঁজ নিয়ে জানা গেছে, নতুন কমিটির সহ-সভাপতি কামাল উদ্দিন রায়হান, যুগ্ম-সাধারণ সম্পাদক আমির আহম্মেদ রাজু ও ফখরুল ইসলাম সোহেল বিবাহিত। কামাল উদ্দিন রামগঞ্জের সানমুন কিন্ডার গার্টেনে শিক্ষকতা করেন। রাজুর দুই সন্তান ও সোহেলের এক সন্তান থাকায় তারা পরিবার-সংসার নিয়েই ব্যস্ত থাকেন। কমিটির সিনিয়র সহ-সভাপতি আবদুর রহিম রাজন ব্যবসায়ী। শুধুমাত্র সাধারণ সম্পাদক ছাড়া সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সহ-সভাপতি জাহিদ হাসান মিশন, গাজী মোহাম্মদ জসিম উদ্দীন, মীর মোশারফ হোসেন আরাফাত, আমজাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক রেজওয়ান হোসেন আকবরসহ কমিটির ১০ জনেরই ছাত্রত্ব নেই। জেলা ছাত্রদল সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম বলেন, আমাদের কমিটির সবাই ছাত্র ছিল। ৮ বছর কমিটি না হওয়ায় তাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে। কেউ কেউ বিয়েও করতে পারেন। দুঃসময়ে দলের মধ্যে তাদের ত্যাগ-শ্রমের কারণে আমাদের মূল্যায়ন করা হয়েছে। প্রসঙ্গত, সবশেষ ২০১১ সালে সম্মেলন ছাড়াই তিন বছরের জন্য ১৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা ছাত্রদলের কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here