ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 36086

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (36086, 'post_views_count', '0')

0

সাতক্ষীরার শ্যামনগর নকিপুর হরিচরন সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষক হাফিজুর রহমানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

Advertisement

 

বুধবার দুপুরে শ্যামনগর থানায় নিজ বাদী হয়ে এ মামলাটি দায়ের করে ওই স্কুল ছাত্রী। মামলা নং-১৬। তারিখ-১৭-০৪-২০১৯। শিক্ষক হাফিজুর রহমান শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সেন্টাল কালিনগর গ্রামের এছাহাক মল্লিকের ছেলে ও নকিপুর হরিচরন সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের শিক্ষক। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, গত ১৫ এপ্রিল শ্যামনগর উপজেলার নকিপুর হরিচরন সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান দুপুর সাড়ে ১২ টার দিক ক্লাস চলাকালীন সময় ৬ষ্ঠ শ্রেনীর ওই ছাত্রীকে জোর পূর্বক গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি করে। বিষয়টি ওই স্কুল ছাত্রী বাড়িতে গিয়ে তার বাবা-মাকে জানানোর পর তারা তাদের স্বজনদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে থানায় মামলা দায়েরের সিদ্ধান্ত নেন। এরপর আজ বুধবার দুপুর ওই স্কুল ছাত্রী নিজ বাদী হয়ে শিক্ষক হাফিজুর রহমানের বিরুদ্ধে শ্যামনগর থানায় শ্লীলতাহানির অভিযোগ মামলা দায়ের করে। তিনি আরো জানান, লম্পট ওই শিক্ষককে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here