ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক আটক

0
505

নাটোরের বাগাতিপাড়ায় একা পেয়ে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গফুরাবাদ উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক আটক করেছে পুলিশ।

Advertisement

 

জানা যায়, ওই শিক্ষকের নাম আবুল কালাম। সে ওই বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক। শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে তাকে গফুরাবাদ বাজার থেকে আটক করা হয়। বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ প্রতিবেদককে শিক্ষক আবুল কালামের আটকের সত্যতা নিশ্চিত করেছেন। ওই ছাত্রীর অভিভাবকদের বরাত দিয়ে তিনি জানান, শনিবার টিফিন পিরিয়ডে ওই ছাত্রীকে শ্রেণিকক্ষে একা পেয়ে শিক্ষক কালাম ঢুকে দরজা লাগিয়ে দেয়। এরপর সে ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানগুলোতে হাত দেয়। এ সময় ছাত্রীর চিৎকারে অন্য শিক্ষার্থী ও শিক্ষকরা ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে ছাত্রীর পরিবার থেকে অভিযোগ করা হলে স্কুল সংলগ্ন গফুরাবাদ বাজার থেকে শিক্ষক আবুল কালামকে আটক করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন ক্ষুব্ধ অভিভাবক জানান, ন্যাক্কারজনক এ ঘটনার পরও বিদ্যালয়ের শিক্ষকরা অভিযুক্ত কালামকে নিজেদের জিম্মায় রেখে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here