নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৮
সদস্যকে গ্রে প্তার করে ছে পুলিশ। এসময় ডাকাতির মালামাল উদ্ধার করা হয়। সোমবার (৮ জুলাই) দুপুরে এক সংবাদ
সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু।
গ্রেপ্তাররা হলো- রাসেল মিয়া (৩৫), জুয়েল মিয়া (২২), কালিমুল্লাহ (৩২), নাঈম (২৭), রাসেল মিয়া (২৯), শান্ত (২১),
শাকিল মুখা (২৫) ও নাদিম (২৬)।
এর আগে ৭ জুলাই রা তে দুপ্তারা ইউনিয়নের কালীবাড়ি এলাকায় আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
সাদ্দাম হোসেনসহ তার পরিবারের সদস্যের হাত-পা ও মুখ বেঁধে নগদ অর্থ, সোনাসহ মালামাল ডাকাতির ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলন অতিরিক্ত পুলিশ সুপার জানান, ৭ জুলাই রাতে ৮ থেকে ১০ জন ডাকাত ধারালো রামদা, ধারালো
চাপাতি, ধা রালো চাইনিজ কুড়াল নিয়ে সাদ্দাম হোসেন (আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি) এর বাড়ির
(দুপ্তারা ইউনিয়নের কালীবাড়ি) ভিতরে প্রবেশ করে তাকেসহ তার বড় ভাই মামুন, সুমন, ভাবি সামী আক্তার, বড় বোন
পপি সারো য়ার পুষ্পদের হাত, মুখ বেঁধে তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৫২ হাজা র টাকাসহ মোট ০৫ ভরি ১২ আনা
ওজনের স্বর্ণালংকারসহ বিভিন্ন ব্রান্ডের মোট ০৩টি হাত ঘড়ি লুণ্ঠন করে নিয়ে যা য়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার
আসামিরা ঘটনার সত্যতাসহ জড়িত থাকার কথা স্বীকার করে। আসামিদের নামে পূর্বেডাকাতি মামলা রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দা য়ের করেন সাদ্দাম হোসেন। পরে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে
লুণ্ঠিত ৫ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা উদ্ধারসহ আটজন ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।

