ছাত্রলীগ সভাপতি প্রার্থীকে ছুরিকাঘাত করায় সুনামগঞ্জে ১ দুবৃক্ত গ্রেফতার সাবেক শিবির কর্মী সোহাগ সহ অধরা ৫ আসামী

0
1396

নিজস্ব প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট সরকারি কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি প্রার্থী হওয়ায় ¯œাতক দ্বিতীয় বর্ষের  মেধাবী শিক্ষার্থী তারেক আল মামুনকে কুপিয়ে জখম করায় শুক্রবার রাতে সাবেক শিবির কর্মী সহ ৬ দুবৃওদের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার অভিযোগে থানায় হয়েছে।’ পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকায় ইকবাল হোসেন নামের এক দুবৃওকে রাতেই গ্রেফতার করেছে।’  পুলিশ ও মামলার সুত্রে জানা যায়, মামলায় আসামী করা হয়েছে, উপজেলার পৈলনপুর গ্রামের মৃত নূর ইসলামের ছেলে ও বহুল আলোচিত মানিক হত্যাকান্ডের আসামী সাবেক শিবির কর্মী আযহারুল ইসলাম সোহাগ,  বাদাঘাট বাজারের নজরুল ইসলাম মানিকের ছেলে রাহাত হায়দার, মল্লিকপুর গ্রামের আবদুল মালিকের ছেলে রাহাতুল ইসলাম  কামড়াবন্দ গ্রামের আবদুল হামিদের ছেলে মানিক হত্যাকান্ডের অপর আসামী জহিরুল ইসলাম জহির, পৈলনপুর গ্রামের নূর আলীর ছেলে ফারুক মিয়া ও চরগাঁও গ্রামের তাজুল ইসলামের ছেলে ইকবাল হোসেন।,
মামলার বাদী আহত তারেকের পিতা ব্যবসায়ী আক্তার হোসেন শনিবার জানান, উপজেলার বাদাঘাট সরকারি কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি প্রার্থী হওয়ায়  মানিক হত্যা  মামলার আসামী পৈলনপুর গ্রামের মাসুকের শ্যালক একই হত্যামামলার আসামী সাবেক শিবিরকর্মী আযহারুল ইসলাম সোহাগ সহ ৭ থেকে ৮ দুবৃক্ত বৃহস্পতিবার রাতে আমার ছেলে তারেক আল মামুনকে চাপাতি দিয়ে এলোপাতারি কুপিয়ে ছুরিকাঘাত করে মৃত ভেবে সড়কে ফেলে রেখে যায়।’
এদিকে সাবেক শিবির কর্মী সোহাগ ও সাইবার সন্তাসীখ্যাত রাহাত হায়দার সহ অপর ৫ আসামী এখানো গ্রেফতার না হওয়ায় মামলার সুষ্ঠ তদন্ত নিয়েও উদ্ভেগ প্রকাশ করেছেন উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্ধ ও ভিকটিম তারেকের পরিবারের লোকজন। ’
তাহিরপুর থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান হাওলাদার ইকবালকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অন্যান্য অভিযুওদের গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।’

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here