ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

0
638

এবার পিরোজপুরেস্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নাজিরপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তারেক হাসানের বিরুদ্ধে। বুধবার (২৪ জুলাই) রাতে উপজেলার মধ্য ঝনঝনিয়া গ্রামে ঘটনাটি ঘটে।

Advertisement

অভিযুক্ত ছাত্রলীগ নেতা উপজেলার মালিখালী ইউনিয়নের দক্ষিণ তুতবাড়ী গ্রামের আবুল হাশেম খলিফার ছেলে।

জানা যায়, হতদরিদ্র পরিবারের ওই নারীর বাবা মারা যাওয়ার পরে সে মায়ের সাথে মামা বাড়িতে বসবাস করে আসছে। পাশ্ববর্তী চিতলমারী উপজেলায় ওই নারীর বিয়ে হলেও স্বামীর সাথে বনিবনা না হওয়ায় ৫ বছরের একমাত্র মেয়েকে নিয়ে সে মামা বাড়িতে মায়ের কাছে থাকে। বুধবার রাতে ওই নারীর মা বাড়িতে না থাকার সুযোগে রাত ১০টার দিকে ছাত্রলীগ নেতা তারেক ওই ঘরে ঢুকে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির মামাতো ভাই সুজনসহ স্থানীয়রা ওই ছাত্রলীগ নেতাকে হাতে নাতে আটক করলেও সে কৌশলে পালিয়ে যায়।

বৃহস্পতিবার সকালে ওই নারী বিয়ের দাবিতে সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ছাত্রলীগ নেতা তারেক হাসানের ঘরে অবস্থান করে। পরে উপজেলা মাটিভাঙ্গা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক খান মো. মিজানুর রহমান ওই নারীকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ছাত্রলীগ নেতা তারেকের ঘরে অবস্থান কালে কথা হয় ওই নারীর সাথে তিনি জানান, তারেক দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করে আসছে। বুধবার রাতে সে ওই নারীর ঘরে ঢুকে ৩/৪ বার ধর্ষণ করে। এ সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করলে সে ওই নারীকে বিয়ে করতে অস্বীকার করে কৌশলে পালিয়ে যায়।

উপজেলা ছাত্রলীগের আহবায়ক তরিকুল ইসলাম চৌধুরী তাপস জানান, ঘটনা সত্য হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া জন্য জেলা কমিটির কাছে সুপারিশ করা হবে।

নাজিরপুর থানার ওসি মো. মুনিরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here