ছাত্রদলের ডাকসু নির্বাচন বর্জন

0
587

অবি ডেস্কঃ ভোটে অনিয়ম, কারচুপি, জালভোট ও ছাত্রলীগের অধিপাত্যের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন চার প্যানেলের পর এবার বর্জন করেছে জাতীয়বাদী ছাত্রদল। সোমবার দুপুরে ছাত্রদলের ভিপি মোস্তাফিজ রহমান এই ঘোষণা দেন।

Advertisement

 

এর আগে ছাত্রদলের জিএস প্রার্থী আনিসুর রহমান খন্দকার অনিক ভোট কেন্দ্রে গিয়ে বলেন, লাইন এগোচ্ছে না কেন?
শিক্ষকরা যথেষ্ট আন্তরিক। কিন্তু প্রধান সমস্যা, লাইন এগোচ্ছে না। যে কারণে আমাদের ভোটররা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারছে না।
ভোট কেন্দ্রে প্রবেশে বাধা দেয়ার অভিযোগ এনে তিনি আরও বলেন, আমাদের হলে ঢুকতে দেওয়া হচ্ছে না। যে কারণে আমরা আমাদের কার্ডগুলো দিতে পারছি না। আমাদের হুমকি দিচ্ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here