ছাতকে বিএনপির নেতা হাজি আমরুজ আলীর দাফন সম্পন্ন

7
1295

আরিফুর রহমান মানিক,ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি,
ছাতকে ভাতগাঁও ইউনিয় বিএনপির সাধারণ সম্পাদক ও মন্ডলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজি আমরুজ আলীর জানাযা সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার মন্ডলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাযায় উপস্থিত ছিলেন, বিএনপি জাতিয় নির্বাহী সদস্য ও সাবেক ছাতক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস মিয়া, সমাজসেবি ও রাজনৈতিক ব্যতিত্ব ডাক্তার সৈয়দুর রহমান, ছায়াদুজ্জামান ছায়দ, দবিরুল ইসলাম, আব্দুল মনাফ, ওবায়দুল হক শাহিন, ছমরু মিয়া, গৌছ উদ্দিন খান, কদরিছ খান, মাওলানা রফিকুল ইসাম আফসর, আবুল বশর, নজরুল ইসলাম, ছাতক প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম হিরণ, ফারুক আহমদ, আব্দুল হামিদ, লিকছন আহমদ, ছাত্রল নেতা আবিদুর রহমান, আতিকুকর রহমান, দুলাল, দিলোয়ার প্রমূখ। মৃত্যুকালে তিনি ৪পুত্র ও ২কন্যা আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জানাযা শেষে মন্ডলপুরস্থ তার পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here