ছবি দেখতে দেখতে তার মুখ থেকে বেরিয়ে আসে, পাপনও : প্রধানমন্ত্রী

0
1283

জাঁকজমকপূর্ণ কোনো এক ক্যাসিনোতে বসে জুয়া খেলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এমন একটি ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ভিডিও ভাইরাল হওয়াকে বাংলাদেশ ক্রিকেটের জন্য নেতিবাচক হিসেবেই দেখছেন সুধীজনরা।

Advertisement

তবে জানা গেছে, এটি অনেক আগের ভিডিও। সিঙ্গাপুরের সবচেয়ে চাকচিক্যময় ও জাঁকজমকপূর্ণ ক্যাসিনো মেরিনা বে তে খেলছিলেন নাজমুল হাসান পাপন।যদিও ফেসবুকে প্রচার হচ্ছে, একসময় সিঙ্গাপুরের সেই ক্যাসিনোতে নিয়মিত যাতায়াত ছিল পাপনের। তবে এমন তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি।

গতকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের ক্যাসিনো খেলার একটি ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে। প্রথমে দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আজ পাপনের ক্যাসিনো খেলার ভিডিওটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভিডিও এবং স্থিরচিত্রগুলো দেখেছেন। যখন দেশে ক্যাসিনো বিরোধী শুদ্ধি অভিযান চলছে তখন পাপনের এই ক্যাসিনো খেলার দৃশ্য দেখে হতবাক প্রধানমন্ত্রী নিজেই। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আজ দুপুরের পর প্রধানমন্ত্রী পাপনের ক্যাসিনো খেলার স্থির এবং ভিডিও চিত্রগুলো দেখেন। তিনি ব্যাথিত এবং হতাশ হন। এই ছবি দেখতে দেখতে তার মুখ থেকে বেরিয়ে আসে, পাপনও!

উল্লেখ্য যে, প্রয়াত রাষ্ট্রপতি এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান এবং আওয়ামী লীগের মহিলা নেত্রী আইভী রহমান পুত্র নাজমুল হাসান পাপন। প্রধানমন্ত্রী তাকে ছোট ভাইয়ের মতই স্নেহ করেন। জিল্লুর রহমানের মৃত্যুর পর তাকে সেই শুন্য আসনে মনোনয়ন দেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদও তাকে দেন। পাপনের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ আসলেও প্রধানমন্ত্রী সেগুলো আমলে নেননি।বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের ক্যাসিনো খেলার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,

ক্রিকেট বোর্ডের ব্যাপারটি আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি দেখাশোনা করেন, তত্ত্বাবধান করেন। বিষয়টি তিনি দেখছেন, কাজেই এই বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।পাপনের ক্যাসিনো কান্ডে এখনো কোন সিদ্ধান্ত দেয়নি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে যদি পদ থেকে শরে যান তাহলে বিসিবি সভাপতি পদে যোগ্য উত্তরসূরি মাশরাফি ছাড়া কেউ হতে পারে নাহ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here