চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ চালককে জরিমানা-কারাদন্ড

0
323

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং ড্রাইভিং লাইসেন্স ব্যতিত গাড়ি চালানোয় তিন চালককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অপর ২টি গাড়ির চালককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রবিবার দুপুরে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৬৬ ও অন্যান্য সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত অপরাধে জড়িত থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশে আন্ত:জেলা পরিবহন মদিনা ও যমুনা বাস সার্ভিসের বিরুদ্ধে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক এ অভিযান পরিচালনা করেন।

Advertisement

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক বলেন, লাইসেন্স ব্যতিত, মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে গাড়ি চালানোয় ২ ড্রাইভারকে ১ মাস করে কারাদন্ড এবং অপর ড্রাইভারকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়াও ২টি গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সংশ্লিষ্ট ড্রাইভারদেরকে ২০ হাজার  করে মোট ৪০ হাজার টাকা জরিমানা অনাদাতে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

এ সময় তিনি আরও বলেন, আজকের এ অভিযানের মাধ্যমে মহাসড়কে চলমান গাড়িগুলোকে একটি বার্তা দিতে চাই যে, ভবিষ্যতে এসব গাড়ির কাগজপত্র সংক্রান্ত ত্রুটি-বিচ্যুতি, লাইসেন্স সংক্রান্ত জটিলতা নিরসন না করা হলে সড়ক পরিবহন আইনের সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করে আরও বড় অভিযান পরিচালনা করা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here