রাজাপুরে তরুনীর অকাল মৃত্যু

0
823

ঝালকাঠির রাজাপুরে মামা বাড়ি বেড়াতে এসে পারভিন আক্তার (২৫) নামে এক তরুনীর অকাল মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় উপজেলার সাতুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

 

রাতের খাবার খাওয়ার সময় গলায় রুটি আটকে গিয়ে তার মৃত্যু হয় বলে জানায় স্বাজনরা। পারভিন ভোলার লালমোহন উপজেলার দুলাল সিকদারের মেয়ে। পারভিন তার বাবার সাথে বরিশালের কাউনিয়া এলাকায় বসবাস করত। গত ছয় দিন পূর্বে পারভিন মামা বাড়িতে বেড়াতে এসেছিল।
পারভিনের খালা জোসনা বেগম জানায়, মঙ্গলবার রাতে মাংস দিয়ে রুটি খাওয়ার সময় তা পারভিনের গলায় আটকে যায়। এতে পারভিন অসুস্থ্য হয়ে পড়লে তাকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এ বিষয়ে জানতে চাইলে রাজাপুর থানা পরিদর্শক হারুন অর রশীদ বলেন, এ বিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here