চৌদ্দগ্রামে গাঁজাসহ বৃদ্ধ আটক

0
487

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ২৪ কেজি গাঁজাসহ মো: আবুল কাশেম নামে এক সত্তরোর্ধ্ব বৃদ্ধকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উজিরপুর ইউনিয়নের চাঁন্দুল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত বৃদ্ধ হলো: উপজেলার উজিরপুর ইউনিয়নের চাঁন্দুল মধ্যম পাড়ার মৃত চেরাগ আলীর ছেলে।

Advertisement

তথ্যটি নিশ্চিত করে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ‘আটককৃত আসামীর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে’।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here