চুয়াডাঙ্গায় ৫৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার

0
1617

চুয়াডাঙ্গা প্রতিনিধি :  চুয়াডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে ৫৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি -৬) সদস্যরা।

রোববার (০১ নভেম্বর) ভোরে জেলার দামুড়হুদা উপজেলার জয়নগর ও বাড়াদি গ্রামের মাঠ থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

Advertisement

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক এসএম মনিরুজ্জামান জানান, বিজিবির একটি টহল দল ভোরে বাড়াদি গ্রামের মাঠে অভিযান চালালে চোরাকারবারীরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তা উদ্ধার করে তার ভেতর থেকে ৫০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এছাড়া একই সময় বিজিবির অপর একটি টহল দল দামুড়হুদা উপজেলার জয়নগর গ্রামের মাঠে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here