চুরির অভিযোগে ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

0
637

মারামারি, স্বর্ণালংকার ও টাকা চুরির অভিযোগে দায়ের করা মামলায় মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

শনিবার (২৯ জুন) দিবাগত রাতে তাকে মুন্সিগঞ্জ শহরের বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে সন্ধ্যায় তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় চরকেওয়ার টরকী গ্রামের রেহানা বেগম মামলাটি দায়ের করেন।

রেহানা বলেন, বৃহস্পতিবার (২৭ জুন) আমার বাড়িতে গিয়ে আমাকে মারধর করেন ফয়সাল মৃধা।

এছাড়া টাকা, স্বর্ণালংকার চুরিসহ বিভিন্ন অভিযোগ এনে মামলাটি করেন রেহানা।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গাজী সালাউদ্দিন বলেন, স্থানীয় একটি সমস্যার কারণে ফয়সাল মৃধাকে গ্রেফতার করা হয়েছে। রাজনৈতিক কোনো মামলায় তাকে গ্রেফতার করা হয়নি। মামলাটিতে ছয়জন আসামির মধ্যে প্রধান ফয়সাল মৃধা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here