চুনারুঘাট থানা পুলিশ কর্তৃক চোরাই টমটম(ব্যাটারিসহ) গাড়ী উদ্ধার, গ্রেপ্তার -২

0
166

মীর জুবাইর আলমঃ হবিগঞ্জ পুলিশ  সুপার আক্তার হোসেন, পিপিএম-সেবা  দিকনির্দেশনায় হবিগঞ্জ জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, হবিগঞ্জ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, মাদক উদ্ধার, পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, হবিগঞ্জ সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।  

Advertisement

হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার মামলা নং-১৩(১২)২৪, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড এর চোরাই যাওয়া টমটম গাড়ী উদ্ধারের লক্ষ্যে চুনারুঘাট থানা পুলিশ গোপনে কাজ করে। এরই ধারাবাহিকতায় ১৯/০২/২৪ খ্রিঃ রাত ১০.৩০ঘটিকার সময় অফিসার ইনচার্জ এর নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার এসআই ছদরুল আমিন ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে আসামি ১) নিলয় মিয়া  নিলন(২৫), পিতা-বাচ্চু মিয়া, গ্রাম- গাজিগঞ্জ ,থানা- চুনারুঘাট, জেলা -হবিগঞ্জ কে শায়েস্তাগঞ্জ ড্রাইভার বাজার থেকে গ্রেফতার করে।

পরবর্তীতে আসামি নিলয় এর দেওয়া তথ্য মতে চোরাই যাওয়া টমটম গাড়িটি ১৯/০২/২৪ খ্রিঃ দিবাগত রাত ১২.২৫ ঘটিকার সময় হবিগঞ্জ সদর থানার ২নং গোপায়া ইউনিয়নের অন্তর্গত বড় বহুলা গ্রামের আরব আলী(৪০), পিতা -মৃত ইছাক আলী এর গ্যারেজ থেকে উক্ত চোরাই টমটম গাড়ী উদ্ধারসহ উক্ত আরব আলী-কে গ্রেফতার করা হয়। আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here