চুনারুঘাট আহম্মদাবাদে ওয়ার্ড সভার মাধ্যমে ভিজিডি ও মাতৃত্বকালীন ভাতা কার্ড বাচাই করা হয়

0
1114

মাহমুদুল হাসান/এম এস জিলানীঃ
আখনজী, চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ৪নং ওয়াডের্র বগাডুবী গ্রামের আব্দুল মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকলের অংশ গ্রহনে ২০১৬-১৭ অর্থবছরের সকল প্রকার ভাতাভোগী ও প্রকল্প তালিকা আনার লক্ষ্যে ওয়ার্ড সভার মাধ্যমে ভিজিডি ১৮ টি কার্ড ও মাতৃত্বকালীন ৮ টি ভাতা কার্ড বাচাই করা হয়। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল ১১টায় জননন্দিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু এর সঞ্চালনায় ও অত্র ওয়াডের্র ইউপি সদস্য সোহেল কালাম আজাদ চৌধুরীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ও ডি ডি এল জি সফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলজি এসপি ২ হবিগঞ্জের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর এবি এস মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন আমুরোড বাজার সভাপতি বীর-মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রহমান আজাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান, ইউনিয়ন সচিব শিউলি চৌধুরী, ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক ও শিক্ষানবীশ এডভোকেট ফজলুর রহমান খালেদ, কারী তাজুল ইসলাম, আব্দুল হান্নান, ছালু মেম্মার, মহিলা মেম্বার সাফিয়া আক্তার, গ্রামের মুরুব্বি সিরাজ মিয়া, আব্দুল মজিদ আমির সাব, সফিকুল ইসলাম দুলাল, ছাত্রদল নেতা কামরুল হাসান শামিম, সাবেক ছাত্রলীগ নেতা আশিকুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগ সেক্রেটারী ওয়াহিদুল ইসলাম সহ এলাকার ঘন্যমান্য ব্যক্তিবর্গ। ভিজিডি ও মাতৃত্বকালীন ভাতা কার্ড বাচাই সভায় উপস্থিত সুবিধাভোগীদের মধ্য থেকে ১৮ জন দুঃস্থ মহিলাকে ভিজিডি কার্ড ও ৮ জনকে মাতৃত্বকালীন ভাতা কার্ড দেওয়ার জন্য বাচাই করা হয় এবং প্রকল্প তালিকা গ্রহন করা হয়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here