চিকিৎসার জন্য লন্ডন গেলেন বেগম খালেদা জিয়া

0
1708

রিপোর্টার নানা:
শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় এমিরাটস এয়ারলাইন্স ইকে-৫৮৭ এর একটি নিয়মিত ফ্লাইটে হযরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া  পা ও চোখের চিকিৎসার জন্য লন্ডন গেছেন। তার সফর সঙ্গি হিসাবে আছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়াল, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার ও গৃহকর্মী ফাতেমা বেগম। এর আগে ২০১৫ সালে ১৬ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়া লন্ডন গিয়েছিলেন। সেবার ছেলে তারেক রহমান ও  তার স্ত্রী-সন্তানরা ও  ছোট  ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও দুই সন্তানদের সঙ্গে ঈদ উদযাপন করে দেশে ফেরেন বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদায় জানতে দলের সিনিয়র নেতাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের ঢল নামে। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, ডা. এজেড এম জাহিদ হোসেন, মীর মোহাম্মাদ নাসির, আব্দুল মান্নান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, আব্দুস সালাম, কবির মুরাদ, বি্েনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল।
বিমানবন্দর এলাকায় নেতাকর্মীর ব্যাপক শোডাউন
বিএনপি চেয়ারপারসন বেগম  খালেদা জিয়ার বিদেশ সফর কে কেন্দ্র করে প্রিয় নেত্রীকে বিদায় জানাতে বিমানবন্দর এলাকায় বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত হন। বিমানবন্দর এলাকা ও এর সামনের সড়ক ও আশেপাশের সড়কগুলোতে দলের মহানগর ও অঙ্গসংগঠনের নেতাকমীদের ঢল নামে। এ সময়ে তারা বিমানবন্দর এলাকায় জমায়েত ও ব্যানার ফেস্টুন নিয়ে ব্যাপক শোডাউন করে। বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে এলাকা।
এ সময়ে উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী ্ এ্যানী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সিকমী ইমাম খান, আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহ, সহ সাংগঠনিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাইফুল আলম নিবর, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, সিনিয়র সহ সভাপতি মোরতাজুল করিম বাদরু, যুগ্ম সাধারণ সম্পদক নূরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সহসভাপতি গোলাম সারোয়ার, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাদরাজ্জামানকে এবং সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সভাপতি  হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, সিনিয়র সহ সভাপতি মুন্সি বজলুল বাসিদ আঞ্জু, ঢাকা মহানগর বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার, এ জি এম সামসুল হক, মাহফুজুর রহমান চেয়ারম্যান, শামীম পারভেজ, আব্দুল আলীম নকী, আতিকুল ইসলাম মতিন, মোস্তাফিজুর রহমান সেগুন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, ফয়েজ আহমেদ ফরু, জয়নাল আবেদীন রতন চেয়ারম্যান, মো: আক্তার হোসেন, সৈয়দ মনজুর হোসেন মঞ্জু ও সোহেল রহমান, কাজী হযরত আলী, একেএম মোয়াজ্জেম হোসেন, নবী সোলায়মান, রবিউল আউয়াল, আলী রেজাউল রহমান রিপন, এজিএম সামসুল হক, আতাউর রহমান চেয়ারম্যান, খতিবুর রহমান খোকন, সোহেল রহমান, সাইদুর রহমান মিন্টু, এবিএমএ রাজ্জাক, হাজী দুলাল, অ্যাডভোকেট খন্দকার জিল্লুর রহমান, মোঃ বশির উদ্দিন, আব্দুস সালাম সরকার, হাজী এস এম ফজলুল হক,  যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন, সিনিয়র সহ সভাপতি মোস্তফা কামাল রিয়াদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোস্তফা জগলুল পাশা পাপেল, যুবদল দক্ষিনের সভাপতি রফিকুল আলম মজনু, সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সহ সভাপতি আবু আতিক আল হাসান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মেহবুব মাছুম শান্ত, মোক্তার হোসেন,  বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here