নিজস্ব প্রতিনিধিঃ পুরান ঢাকার চা দোকানের কর্মচারি আলম আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছে বলে এলাকাবাসী জানায়। পুরান ঢাকার নয়াবাজারের এক চায়ের দোকানের কর্মচারী এখন বিশাল ২টি হোটেল ও রেস্ট্রুরেন্টের মালিক আলম খান টি হয়েছে কিন্তু ফাকি দিচ্ছে সরকারি ভ্যাট ও টেক্স। তার নেই কোণ ট্রেড লাইসেন্স, ভ্যাট রেজিস্ট্রেশন, ফায়ার লাইসেন্স , পরিবেশ ও ইনকাম টেক্স এর কাগজ পত্র।

চায়ের দোকানের কর্মচারী আলম চাকুরি ছেড়ে কেরানীগঞ্জের কদমতলির ফুটপাতে ছোট চায়ের দোকান দিয়ে অল্পদিনে আলাদ্দিনের চেরাগ পেয়ে গেছে বলে এলাকাবাসী। বর্তমানে নাজিরা বাজার মোড়ে এবং ফায়ার সার্ভিসে সাথে বিউটি লাচ্চির পাশে বিশাল ২টি দোকান,

যার মুল্য প্রায় ২ কোটি টাকার বেশী আছে বলে জানায় এলাকাবাসী। সরকারের কোণ টেক্স ও ভ্যাট প্রদান না করে অফিসে বড়বাবুদের সাথে আতাত করে আত্নস্বাদ করছে সরকারি টাকা।

