রাজধানীর পল্লবী এলাকা থেকে বিভিন্ন সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরীতে নিয়োগ সংক্রান্ত শামীম সোহেল-রেবেকা প্রতারক চক্রের অন্যতম মূলহোতা শামীম সোহেল ও রেবেকাসহ ১৩জন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। ১। “বাংলাদেশ আমার অহংকার” এই শ্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়াল ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরণ, কিশোর গ্যাং ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। ২।
ইদানিংকালে সংঘবদ্ধ একটি প্রতারক চক্র বাংলাদেশ সেনাবাহিনী/বাংলাদেশ পুলিশ বাহিনীসহ বিভিন্ন সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরীর প্রলোভন দেখিয়ে অভিনব কৌশলে চাকুরীতে নিয়োগের বিভিন্ন প্রক্রিয়া যেমন- সাক্ষাৎকার, স্বাস্থ্য পরীক্ষা, নিয়োগপত্র, প্রশিক্ষণ প্রদান ইত্যাদি সম্পন্ন করে গ্রামের সহজ সরল চাকুরী প্রত্যাশি যুবাদের কাছ থেকে প্রতারনা পূর্বক লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার বিষয়ে বেশ কয়েকজন ভুক্তভোগী সুনির্দিষ্ট তথ্য প্রমানসহ র্যাব-২ এ অভিযোগ করেন এবং তৎপ্রেক্ষিতে এখন পর্যন্ত ০৪ জন ভুক্তভোগী উক্ত বিষয়ে পল্লবী থানায় পৃথক পৃথক ০৪টি মামলা দায়ের করেন।
বর্ণিত ঘটনাসমূহের গুরুত্ব বিবেচনা পূর্বক সংশ্লিষ্ট থানা পুলিশের পাশাপাশি র্যাব-২ এর গোয়েন্দা দল বিষয়টি আমলে নিয়ে উক্ত বিষয়ে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। জানা যায় যে, রাজধানীর মিরপুর, পল্লবীসহ বিভিন্ন এলাকায় কতিপয় প্রতারক চক্র বাংলাদেশের বিভিন্ন জেলা হতে গ্রামের নিরিহ লোকদের টাকার বিনিময়ে বাংলাদেশ সেনাবাহিনী, পুুলিশসহ অন্যান্য সরকারী এবং বেসরকারী অফিসে চাকুরীর প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর আভিযানিক দল অদ্য ১৬মার্চ ২০২২ তারিখ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এখন পর্যন্ত প্রতারক চক্রটির অন্যতম দুই জন মূলহোতাসহ সর্বমোট ১৩ জন সক্রিয় সদস্য যথাক্রমে ১। মোঃ শামীম হোসেন(৪২), পিতা-মৃত নজরুল ইসলাম, মাতা-জাহানারা বেগম, সাং-দ্বিতীয় মুরাদনগর, হাউজিং স্টেড, থানা-কুমিল্লা সদর, জেলা-কুমিল্লা, বর্তমানে-মিরপুর-১০, ফকির বাড়ীর পাশে, তারেক সাহেবের বাড়ীর ভাড়াটিয়া, থানা-মিরপুর মডেল, ঢাকা, ২।
রেবেকা সুলতানা (৪২), পিতা-মৃত মোঃ খোরশেদ আলম, মাতা মোছাঃ নুর জাহান , স্বামী-মোঃ ফজলুর রহমান, সাং-কালামপুর, থানা-ধামরায়, জেলা-ঢাকা, বর্তমানে-স্টান হাউজিং, বøক-এফ, থানা-রুপনগর, ঢাকা, ৩। মোঃ ওমর ফারুক(৩২), পিতা-জয়নাল আবেদীন, মাতা-সালেহা, সাং-সরদার পাড়া, থানা-কোতয়ালী, জেলা- দিনাজপুর, ৪। মোঃ শহিদুল ইসলাম(৪৬), পিতা- তাজর উদ্দিন, মাতা-মৃত ফাতেমা বেগম, সাং-খেড়কাঠি, থানা-চিরিরবন্দর, জেলা-দিনাজপুর,
৫। মোঃ ইমরান(২৮), পিতা- মোঃ বিল্লাল হোসেন সরকার, মাতা- মানসুরা বেগম, সাং- আমিনপুর, থানা- মতলব, জেলা- চাঁদপুর বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্ট গ্যারিসন, ঢাকা, ৬। মোঃ শরীফুল ইসলাম(৪৮), পিতা-মোঃ আলাউদ্দিন ইসলাম, মাতা-সবেদা বেগম, সাং-খোরশেদপুর, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা, বর্তমানে-মিরপুর, সেকশন-২, শিয়াল বাড়ী, রোড নং-২, থানা-রুপনগর, ঢাকা, ৭। আল আমিন (৪১), পিতা-মোঃ হাবিবুর রহমান, মাতা-রুবি আক্তার, সাং- বাসা নং-৮, এভিনিউ-২,
ব্লক-জি, সেকশন-২, থানা-মিরপুর মডেল, ঢাকা, ৮। কাজী হাবিব(৩৪), পিতা-মোশারফ কাজী, মাতা-আকলিমা বেগম, সাং-জুনাশপুর, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ, বর্তমানে-মিরপুর, সেকশন-৭, রোড নং-৪, থানা-পল্লবী, ঢাকা, ৯। মোঃ মাহাবুবুর রহমান@সরোয়ার(৪২), পিতা-মৃত আহম্মেদ আলী, মাতা-মাজেদা খাতুন, সাং-জগতলা, থানা-শহজাতপুর, জেলা-শিরাজগঞ্জ, বর্তমানে-হোল্ডি নং-৪, রোড নং-৫, বøক-সি, থানা-পল্লবী, ঢাকা, ১০। মোঃ রুবেল শেখ
(৪৫), পিতা-মৃত আব্দুর রশিদ, মাতা-রিজিয়া বেগম, সাং-কাটাখালী বারই, থানা-সদর, জেলা-বাগেরহাট, বর্তমানে-স্টান হাউজিং তালতলা, রোড নং-১, থানা-রুপনগর, ঢাকা ১১। আব্দুল মতিন(৪৫), পিতা-আব্দুল মুমিন মতিন, মাতা-মৃত সুবাতুন্নেছা, সাং-গোপালপুর, থানা-বড়াইগ্রাম, জেলা-নাটোর, বর্তমানে-মিরপুর সেকশন-৭, রোড নং-৩, আনসার আলীর বাড়ীর ভাড়াটিয়া, থানা-পল্লবী, ঢাকা, ১২। মোঃ সাইফুল ইসলাম ভূইয়া (৩৬), পিতা-মৃত আজা

