চাকরির প্রলভোনে কিশোরীকে গণধর্ষণ

0
736

আশুলিয়ায় চাকরির প্রলােভনে এক কিশোরীকে গণধর্ষণের অভিযােগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে আশুলিয়ার তৈয়বপুর মোল্লা পাড়া এলাকায় এই গণধর্ষণের ঘটনা ঘটে। পরে মঙ্গলবার ভোররাতে তাদের আশুলিয়ার তৈয়বপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

Advertisement

গ্রেফতারকৃতরা হলেন, চাঁদপুর জেলার মতলব থানার আছলছিলা গ্রামের মো: সোহেল মিয়ার ছেলে রবিন ওরফে সানি (২২), ঢাকা জেলার আশুলিয়া থানার তৈয়বপুর এলাকার মৃত হাফিজ উদ্দিন মোল্লার ছেলে আজিম উদ্দিন মোল্লা (৫০), ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার রনি গেইট এলাকার রফিকুল ইসলামের ছেলে আকবর হোসেন (২৩), একই থানার রনি গেইট এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে শান্ত (২১), আক্কেল আলীর গলির জাহাঙ্গীর গাজীর ছেলে মো: নাহিদ(২১) এবং মধ্য রসুলপুর এলাকার রহিম মিয়ার ছেলে মো: ইমরান (২০)।

পুলিশ জানায়, গণধর্ষণের শিকার কিশোরীর চাচাতো বোনের সাথে ফেসবুকের মাধ্যমে রবিনের পরিচয়। রবিনের মাধ্যমে চাকরির খোঁজে খুলনা থেকে এসে আশুলিয়ার তৈয়ব এলাকা কয়েকদিন আগে একটি রুম ভাড়া নিয়ে বসবাস করে আসছিল কিশোরী। গতকাল সোমবার রাতে রবিনের বাসায় কয়েকজন লোক বেড়াতে আসে। পরে তারা ওই কিশোরীর ঘরে ঢুকে কৌশলে রবিন তার চাচাতো বোনকে ঘরের বাইরে নিয়ে যায়।  পরে বাড়ির মালিক আজিম উদ্দিন মোল্লার পাহারায় ওই চার যুবক তাকে

ধর্ষণ করে।

স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। গণধর্ষণের শিকার কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here